হিসাব
বাংলা EN

ব্যবহারের শর্ত

সর্বশেষ হালনাগাদ: ০১ নভেম্বর ২০২৬

হিসাব একটি ব্যক্তিগত ও ছোট ব্যবসার আয়-ব্যয় লেখার টুল। এটি কোনো ব্যাংক, আর্থিক পরামর্শদাতা বা হিসাবরক্ষক নয়; এর রিপোর্ট বা এআই উত্তর আর্থিক বা আইনি পরামর্শ নয়।

আপনার অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড নিরাপদ রাখা আপনার দায়িত্ব। অন্যের অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা, সার্ভিসের অপব্যবহার বা বেআইনি কাজে ব্যবহার করলে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।

আমরা নিয়মিত ব্যাকআপ রাখি, তবু গুরুত্বপূর্ণ হিসাবের নিজস্ব এক্সপোর্ট রাখার পরামর্শ দিই। পেইড প্ল্যান চালু হলে দাম ও শর্ত আগে থেকে জানানো হবে; বিনামূল্যের প্ল্যানে আপনার পুরনো হিসাব কখনো আটকে রাখা হবে না।

প্রশ্ন থাকলে সাপোর্টে ইমেইল করুন।